# অ্যারে

## অ্যারে কি?

যে কোন ধরনের প্রোগ্রামিং এর বেলায় একটি সাধারণ চ্যালেঞ্জ হল একই ধরনের অনেকগুলো ডেটা নিয়ে কাজ করা। যেমন আপনাকে হয়ত তিন হাজার মানুষের হোম ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতে হবে বা তিনশত ছাত্র-ছাত্রীর একটি বিষয়ের প্রাপ্ত নম্বর নিয়ে কাজ করতে হবে। অল্প সংখ্যক ডেটা হলে আমরা দুই একটি ভ্যারিয়েবল নিয়ে কাজগুলো করতে পারি। কিন্তু এরকম অজস্র ডেটা হলে তার জন্য অজস্র ভ্যারিয়েবল তৈরি করাটা বেশ ঝামেলার।

এই ধরনের ডেটা নিয়ে কাজ করার জন্য সি প্রোগ্রামিং এ আছে অ্যারে। খুব সহজে বলতে গেলে অ্যারে হল একই ডেটা টাইপের একই ধরনের ডেটার একটি নির্দিস্ট সিরিজ।

যেহেতু অ্যারে একটি সিরিজ, তাই এর শুরু এবং শেষ আছে। অ্যারে বানানোর সময়ই এই সাইজ বলে দিতে হয় কারণ অ্যারের সাইজের সাথে মেমোরি অ্যালোকেশনের ব্যাপার আছে। অ্যারেগুলোর একটি নির্দিষ্ট সাইজ থাকে এবং এদের ইনডেক্সিং শুরু হয় জিরো বা শূণ্য থেকে।

![অ্যারে](http://i.imgur.com/HlJNHf9.png)

উপরের চিত্রটিতে আমরা একটি অ্যারের সাধারণ রিপ্রেজেন্টেশন দেখতে পারছি।

সি প্রোগ্রামিং এ অ্যারে দুই প্রকার।

* ওয়ান ডাইমেনশনাল অ্যারে
* মাল্টি ডাইমেনশনাল অ্যারে

উপরের ছবিটি একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারের উদাহরন। এখানে একটি সিরিজে সবগুলো ভ্যারিয়েবল বা এলিমেন্ট রাখা হয়। মাল্টি ডাইমেনশনাল অ্যারে হতে পারে যখন আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাই বা যদি অ্যারেতে একাধিক ইনডেক্সিং দরকার হয়।

পরের অংশগুলোতে আমরা অ্যরে নিয়ে কীভাবে কাজ করতে তা দেখব।


---

# Agent Instructions: Querying This Documentation

If you need additional information that is not directly available in this page, you can query the documentation dynamically by asking a question.

Perform an HTTP GET request on the current page URL with the `ask` query parameter:

```
GET https://c.howtocode.dev/array_intro.md?ask=<question>
```

The question should be specific, self-contained, and written in natural language.
The response will contain a direct answer to the question and relevant excerpts and sources from the documentation.

Use this mechanism when the answer is not explicitly present in the current page, you need clarification or additional context, or you want to retrieve related documentation sections.
