> For the complete documentation index, see [llms.txt](https://c.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://c.howtocode.dev/introductory_concepts.md).

# প্রাথমিক ধারণা

## প্রাথমিক ধারণা

যারা কম্পিউটার এর সাথে পরিচিত কিন্তু প্রোগ্রামিং বা সি ল্যাংগুয়েজ সম্পর্কে খুব একটা ধারণা নেই, এই চ্যাপ্টার টি মূলত তাদের জন্য। এখানে কম্পিউটার প্রোগ্রামিং এর পাশাপাশি সি ল্যাংগুয়েজ এবং সি ল্যাংগুয়েজে প্রোগ্রামিং করতে গেলে যেসব সফটওয়্যার লাগে সে সম্পর্কে ধারণা দেয়া হয়েছে।

## সি এর সমন্ধে ।

* সি উদ্ভাবন করা হয় UNIX অপারেটিং সিস্টেম লিখার জন্য।
* সি হচ্ছে বি ল্যাংগুয়েজের (B Language) উত্তরাধিকারী, বি উদ্ভাবিত হয় ১৯৭০ সালে।
* সি ১৯৮৮ সালে American National Standard Institute (ANSI) দ্বারা ফরমালাইজ করা হয়।
* বর্তমানে জনপ্রিয় লিনাক্স ওস এবং আরডিবিএমএস মাইএসকিউএল (RDBMS MySQL) সি তে লিখা।

## কেন সি ব্যবহার করব ।

সি প্রথমদিকে সিস্টেম ডেভলপমেন্ট এর জন্য ব্যবহার করা হত। অন্যভাবে বলতে গেলে সি দিয়ে অপারেটিং সিস্টেম বানানোর জন্য প্রোগ্রাম লিখা হত। সিস্টেম ডেভেলপমেন্টের জন্য সি ব্যবহার করা হয় কারন এর দ্বারা লিখা প্রোগ্রাম, অ্যাসেম্বেলি প্রোগ্রামের মত দ্রুত কাজ করে। সি দিয়ে লিখা কিছু সফটওয়্যারের উদাহরন :

* অপারেটিং সিস্টেম ।
* বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজের এর কম্পাইলার।
* অ্যাসেম্বেলার।
* টেক্সট ইডিটর।
* নেটওয়ার্ক ড্রাইভার।
* ডাটাবেজে।
* ল্যাংগুয়েজ ইন্টারপ্রিটার।

মজার ব্যাপার হল, সি এর কম্পাইলার ও সি তে লিখা।

## সি প্রোগ্রাম

একটা সি প্রোগ্রাম ৩ লাইন থেকে কয়েক হাজার লাইন হতে পারে। সি তে প্রোগ্রাম লিখা ফাইলের এক্সটেনসন হবে .c । আপনি সি প্রোগ্রাম লিখার জন্য নোটপ্যাড, জি ইডিট , ভিম ইত্যাদি টেক্সট ইডিটর ব্যাবহার করতে পারেন। আমরা পরবর্তিতে এ সমন্ধে আরো বিস্তারিত আলোচনা করব।
