> For the complete documentation index, see [llms.txt](https://c.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://c.howtocode.dev/undefined/variables.md).

# ভেরিয়েবলস

আমরা জানি কম্পিউটারে ডেটা সংরক্ষন করা হয় কম্পিউটারের মেমরিতে। প্রতিটা ডেটার জন্য আলাদা আলাদা মেমরি লোকেশন থাকে। ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারের মেমরি লোকেশনের নাম । সি তে প্রত্যেকটা ভেরিয়েবলের একটা নির্দিষ্ট ডেটা টাইপ থাকে, যা দিয়ে মেমরি সাইজ এবং লে-আউট বুঝা যায়।

ভেরিয়েবলের নামকরনের জন্য আমাদেরকে আইডেন্টিফায়ারস এর নামকরনের নিয়মগুলো মেনে চলতে হবে। আমরা এর আগের একটা চ্যাপ্টারে আইডেন্টিফায়ারস এর নামকরনের নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম।

## ভেরিয়েবল ডেফিনিশন

ভেরিয়েবল ডিফাইন করার সাধারন উপায় হচ্ছে: ‍‍‍

```c
data_type variable_name;
```

data\_type হচ্ছে সি এর যেকোন ডাটা টাইপ যেমন int, char, float , double । আর variable\_name হবে যেকোনো একটা নাম। এখন যদি আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিফাইন করতে চাই তাহলে এইভাবে করব।

```c
int num;
```

এইখানে আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে `num` । আমরা চাইলে একই লাইনে একের অধিক ভেরিয়েবল ডিফাইন করতে পারি এক্ষেত্রে প্রত্যেকটা ভেরিয়েবলের নামের মাঝখানে কমা(,) দিয়ে আলাদা করতে হবে। তবে একই লাইনে একাদিক টাইপের ভেরিয়েবল ডিফাইন করব নাহ।

```c
int x, y,z;
char grade, letter;
```

ভেরিয়েবলকে সহজভাবে বুঝার জন্য আমরা একটা বাক্সের উদাহরণ দিতে পারি। সাধারণত একটা বাক্সের ভিতরে আমরা কিছু জিনিস রাখি এবং একটা লেবেল অথবা নাম দেই । এইখানে বাক্সের ভিতরে যেই জিনিস রাখলাম সেটা হচ্ছে কনটেন্টা বা ভ্যালু, বাক্সটা হচ্ছে মেমরি লোকেশন, আর বাক্সের লেবেল (বা নাম) হচ্ছে ভেরিয়েবল ।


---

# Agent Instructions
This documentation is published with GitBook. GitBook is the documentation platform designed so that both humans and AI agents can read, navigate, and reason over technical content effectively. Learn more at gitbook.com.

## Querying This Documentation
If you need additional information that is not directly available in this page, you can query the documentation dynamically by asking a question.

Perform an HTTP GET request on the current page URL with the `ask` query parameter, and the optional `goal` query parameter:

```
GET https://c.howtocode.dev/undefined/variables.md?ask=<question>&goal=<endgoal>
```

`ask` is the immediate question: it should be specific, self-contained, and written in natural language.
`goal` is optional and describes the broader end goal you are ultimately trying to accomplish on behalf of the user. GitBook uses it to tailor the answer towards what is most useful for that goal.

The response will contain a direct answer to the question and relevant excerpts and sources from the documentation.

Use this mechanism when the answer is not explicitly present in the current page, you need clarification or additional context, or you want to retrieve related documentation sections.
